× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৩:০০ পিএম

সিনথিয়া-আলভীর ঈদের বিশেষ নাটক ‘হেট ইউ বউ’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৩:০০ পিএম

যাহের আলভী ও আদ্রিজা আফরিন সিনথিয়া। ছবি : সংগৃহীত

যাহের আলভী ও আদ্রিজা আফরিন সিনথিয়া। ছবি : সংগৃহীত

রোমান্টিক-কমেডি ঘরানার গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হেট ইউ বউ’। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনয়শিল্পী যাহের আলভী ও আদ্রিজা আফরিন সিনথিয়া। অনামিকা মন্ডলের গল্প ও চিত্রনাট্য নাটকটি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা নাজমুল রনি।

নাটকটিতে সিনথিয়া অভিনয় করেছেন যাহের আলভীর গার্লফ্রেন্ডের চরিত্রে। কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আলভী ভাইয়ের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। তিনি খুব সহযোগিতাপূর্ণ এবং প্রতিভাবান একজন অভিনেতা। আসন্ন ঈদ আনন্দে দর্শক নাটকটি বেশ উপভোগ করবেন বলে আশা করছি।

পরিচালক নাজমুল রনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছি। আসছে ঈদে আমার বেশকিছু নাটক আসবে। তা নিয়েই এখনকার ব্যস্ততা। তারই ধারাবাহিকতায় নতুন এই নাটকটির কাজ শেষ করেছি। আশা করছি, রোমান্টিক-কমেডি ঘরানার গল্পটি দর্শক পছন্দ করবেন।

জানা গেছে, আসন্ন ঈদ আয়োজনে একটি বেসরকারি টেলিভিশনে ‘হেট ইউ বউ’ নামের নাটকটি প্রচার হবে। এরপর ইউটিউবে মুক্তি পাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!