× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:২৩ পিএম

‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নির্মাতা শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক ড্রামা ‘তুমি আমি শুধু’ আগামী ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে। এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে দুই জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও প্রীতম হাসানকে।

গল্পের শুরুটা একদম সাধারণ একটি ঘটনা দিয়ে। ভুল ঠিকানায় পাঠানো হয় একটি ফুড ডেলিভারি। তবে এই ছোট ভুল থেকেই ধীরে ধীরে শুরু হয় এক ভিন্নধর্মী গল্প, যা অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ফেলে দুই অপরিচিত মানুষের জীবনকে।

প্রীতম হাসান অভিনীত চরিত্রটি আবেগপ্রবণ ও স্বতঃস্ফূর্ত, যে বিশ্বাস করে সবকিছুই কোনো না কোনো কারণেই ঘটে। অন্যদিকে, জেফার রহমানের চরিত্রটি শান্ত ও বাস্তববাদী- যিনি সম্পর্কের আগে খোঁজেন যুক্তি এবং আবেগকে গ্রহণ করার আগে তোলেন প্রশ্ন।

বারবার অপ্রত্যাশিতভাবে তাদের পথ এক হওয়ার মাধ্যমে গল্পে উঠে আসে একটি গভীর প্রশ্ন- এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের কাছাকাছি নিয়ে আসছে? সম্পূর্ণ ভিন্ন মানসিকতার দুই মানুষ কি সত্যিই একসঙ্গে চলার পথ খুঁজে পাবে?

‘তুমি আমি শুধু’-এর মাধ্যমে শিহাব শাহীন তুলে ধরেছেন এমন এক ভালোবাসার গল্প, যা আবেগ ও যুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। গল্পটি যেমন হৃদয়স্পর্শী, তেমনি বাস্তবধর্মী এবং নিশ্চিতভাবে তা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা বিঞ্জ-এর।

Link copied!