× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৫৫ পিএম

আজ বিয়ে জেফার-রাফসানের, যেখানে আয়োজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৫৫ পিএম

কণ্ঠশিল্পী-অভিনেত্রী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।  ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী-অভিনেত্রী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। ছবি : সংগৃহীত

আজ বুধবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান এবং জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। বিষয়টি নিশ্চিত করেছেন তাদের ঘনিষ্ঠ সূত্র।

সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ ধরেই তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। আজ সকালে গায়েহলুদের মধ্যদিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত থাকবেন।

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। একই স্থানে নবদম্পতির ফুলশয্যার আয়োজনও রাখা হয়েছে।

তবে বিয়ের বিষয়ে জানতে কণ্ঠশিল্পী জেফার রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই জেফার রহমান ও রাফসান সাবাবের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এতদিন দুজনই বিষয়টিকে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলে উল্লেখ করে আসছিলেন। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া থেকে শুরু করে বিদেশ ভ্রমণ, বিশেষ করে থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর বিষয়টিও আলোচনায় ছিল। তবে প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা।

প্রসঙ্গত, এটি জেফার রহমানের প্রথম বিয়ে হলেও রাফসান সাবাবের দ্বিতীয়। এর আগে তিনি চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন। ২০২৩ সালের শেষদিকে সেই দাম্পত্য জীবনের ইতি টানেন রাফসান।

রূপালী বাংলাদেশ

Link copied!