ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন যারা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৩:০০ পিএম
মিজাফ স্টার অ্যাওয়ার্ড। ছবি : সংগৃহীত

মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (মিজাফ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিজাফ স্টার অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক সন্ধ্যায় লাইফটাইম এ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সংগীত ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদী, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা ও বিশ্ব বরেণ্য জাদু শিল্পী জুয়েল আইচ।

এতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন সংগীতশিল্পী খুরশিদ আলম, নকীব খান, ফেরদৌস ওয়াহিদ, মনির খান, বেলী আফরোজ, আলম আরা মিনু, রবি চৌধুরী, মুজিব পরদেশী, শাহনাজ বেলী, পুষ্পিতা মিত্র, পিয়াল হাসান, অভিনেতা ডি এ তায়েব, অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দীন স্টালিন।

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সংগীতশিল্পী ও চলচ্চিত্রসহ বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদানের আয়োজন করা হয় মিজাফ সভাপতি সাঈদ মাহমুদের সভাপত্বিতে।