প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-
মেষ রাশি
পরিবারের সঙ্গে মিলেমিশে একটা শান্তিপূর্ণ দিন উপভোগ করতে পারবেন। বান্ধবীর বিবাহের খবর পেতে পারেন। কোনও বিষয়ে বেশি চিন্তা করা আপনার জন্য ভাল হবে না। সুগারের রোগীরা একটু সতর্ক থাকুন। ফাটকা আয়ের দিকে দিনটা বেশ শুভ দেখা যাচ্ছে। আজ খুব কাছে মানুষের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।
বৃষ রাশি
আজ আপনার দিনটা অন্যদের নিরাপত্তা দিতেই চলে যাবে। কেউ আপনার কাছে সাহায্য চাইতে আসতে পারে। দিনের শেষে পরিশ্রমের মূল্য পাবেন না। প্রতিবেশীদের ঝামেলায় গিয়ে নিজের কাজের ক্ষতি হয়ে যেতে পারে। অফিসে কারও হিংসার পাত্র হতে পারেন। কর্মে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মনের মতো খাবার খেতে বাইরে যেতে হতে পারে।
মিথুন রাশি
অন্যদের কথা ভাবতে গিয়ে নিজের শরীরের খেয়াল রাখতে ভুলে যাবেন। রাস্তায় চলাফেরায় বিশেষ সতর্কতা প্রয়োজন। বাড়িতে অতিথি আসায় আপনার কাজে কিছুটা হলেও ব্যাঘাত আসবে। জরুরি কোনও কাগজপত্র খুব ভাল ভাবে দেখে সাক্ষর করুন। অফিসে কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বসের প্রচুর কথা শুনতে হতে পারে।
কর্কট রাশি
সকাল থেকে ব্যবসায় খুব ভাল গতি আসবে। ক্রেতাকে কোনও কথা বলার সুযোগ দেবেন না। গাড়ি একটু সাবধানে চালানোর দরকার। শেয়ারে লক্ষ্য অর্জনে সফল হবেন। পেটের অসুখ থেকে বাঁচতে খাবার সাত্ত্বিক রাখুন। বিদেশে যাওয়ার পরিকল্পনায় আজ সফল হতে পারেন। দরকারি কাজগুলো সকালের দিকে করতে যাবেন না, দুপুরের পরে করবেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন।
সিংহ রাশি
স্ত্রীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। পাশের ব্যবসাদারের সঙ্গে সমন্বয় বৃদ্ধি পাবে। নতুন ব্যবসায় সম্পর্কে ধৈর্য এবং বিশ্বাস থাকবে। নতুন বন্ধুর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। প্রেমে ঘনিষ্ঠতা বাড়বে। বৈবাহিক জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। কাজের স্থানে সহকর্মীরা সহযোগিতা করবেন। আপনার দেওয়া কোনও উপহার পেয়ে সন্তানরা খুশি হবে।
কন্যা রাশি
অসাধারণ বুদ্ধির জোড়ে ব্যবসার ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি পাবে। ঋণ থেকে মুক্তির সুযোগ আজ পেতে পারেন। কাজের দিকে কোনও ভুল হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। শত্রু থেকে একটু সাবধান হন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। বহু দিনের পুরনো কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তি ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। অম্বল জাতীয় কোনও সমস্যা বাড়তে পারে। বাবার জন্য ভাল কিছু ব্যবস্থা পেতে পারেন।
তুলা রাশি
প্রেমে অতিরিক্ত আশা করা ঠিক হবে না। তার জন্য মানসিক চাপ বাড়তে পারে। প্রতিবেশীর কোনও অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা আসতে পারে। ডায়াবেটিস নিয়ে একটু কষ্ট বৃদ্ধি পাবে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসার সম্ভাবনা। বাজে কোনও চিন্তার কারণে মনে কষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে।
বৃশ্চিক রাশি
সকালের দিকে বন্ধুর দ্বারা উৎপীড়িত হতে পারেন। শরীরের কোনও অংশে ব্যাথা আজ আপনার কাজের ক্ষতি ডেকে আনতে পারে। কর্মস্থানে সমস্যা নিয়ে চিন্তা, অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে। আত্মীয়র সঙ্গে সম্পত্তি ব্যাপারে বিবাদ। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য চিন্তা।
ধনু রাশি
সকাল থেকে খাদ্যাভাসের উন্নতি হবে। সমাজের কোনও কজে কিছু দান করার জন্য খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পাবে। শেয়ারে আজ উৎসাহ এবং মনোবল নিয়ে এগিয়ে যাবেন। খাদ্য পরিবর্তন করার জন্য স্বাস্থ্য ভাল থাকবে। আজ চালাক লোকদের থেকে সতর্ক থাকুন। অফিসে অন্যের সমালোচনা করা এড়িয়ে চলুন। সন্তানের উন্নতির ব্যাপারে কারও সঙ্গে আলোচনা হবে।
মকর রাশি
অংশীদারী ব্যবসায় নিজের অধিকার বজায় রাখতে চেস্টা করুন। শিল্পীদের জন্য আজ ভাল সুযোগ তৈরি হবে। বিভিন্ন কাজে গতি আসবে। গুরুজনের সঙ্গে দায়িত্বশীল আচরণ করুন। নিষ্ঠার সঙ্গে কাজ করুন, ফাঁকি ধরা পড়তে পারে। ব্যবসায় আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে না। কর্মক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগের ক্ষমতা থাকবে। ব্যবসায় সকলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যান।
কুম্ভ রাশি
পাড়ার কোনও কাজে সকলের সমর্থন পাবেন। ব্যবসায় হিসাবের বিভিন্ন বিষয় স্পষ্ট হবে। শেয়ারের গোপনীয়তা বজায় রাখুন। আজ বাড়িতে স্ত্রীকে সময় দেওয়ার জন্য দ্রুত কাজ সারুন। খেলাধুলায় ভাল ফল পাবেন। আজ গুরুজনের চেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসার আর্থিক বিষয়েগুলো দেখার আগ্রহ বাড়বে। কাজের সুযোগ বৃদ্ধি পাবে।
মীন রাশি
ভ্রমণের পরিকল্পনাগুলো গতি পাবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসার লেনদেনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। মা-বাবার জন্য কিছু করতে হতে পারে। সহকর্মীদের সহযোগিতায় কাজে গতি আসবে। অফিসের মানুষের আস্থা অর্জন করবেন। বড় বিনিয়োগ করার আগে চিন্তাভাবনা নিয়ে কাজ করুন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন