× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০১:২৫ এএম

শনিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০১:২৫ এএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শনিবার, ৩ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-

মেষ রাশি

আজ সারাদিনই মন অস্থির থাকবে মেষ রাশির জাতকদের। ধৈর্য ধরে কাজ করলে নিশ্চিত সাফল্য পাবেন। তরল দ্রব্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আজ সাফল্য পাওয়ার যোগ আছে। আগুপিছু না ভেবে হুট করে কোনও মন্তব্য করবেন না। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মনোমালিন্য হতে পারে। এর ফলে মন হতাশ হবে।

বৃষ রাশি

আর্থিক দিক থেকে আজকের দিনটি বৃষ রাশির জাতকের জন্য শুভ। আগে ধার দেওয়া ঋণের টাকা ফেরত পেতে পারেন। আইন বা প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি লাভজনক হবে। নতুন কাজের দায়িত্ব পাওয়ায় পরিশ্রম বাড়বে। একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ পাবেন বৃষ রাশির জাতকরা।

মিথুন রাশি

আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না মিথুন রাশির জাতকদের। আজ আপনার বেশ কিছু আর্থিক লোকসান হতে পারে। কাছের কেউ আপনাকে ঠকাতে পারে। নিজের শরীর-স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন। বন্ধু স্থানীয় ব্যক্তির জন্য অর্থ ব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন।

কর্কট রাশি

ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি আপনার ক্ষতির চেষ্টা করছে। যাকে আপনি বিশ্বাস করছেন, সেই যে আপনার জন্য ক্ষতিকর তা আজ বুঝতে পারবেন। কোমরে ও পায়ে আঘাত লাগতে পারে। আয় বৃদ্ধির যোগ আছে। নতুন কোনও ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইলে আরও কিছুদিন অপেক্ষা করুন।

সিংহ রাশি

আজ জ্ঞাতিশত্রুতা বাড়তে পারে সিংহ রাশির জাতকদের। আজ হঠকারিতায় কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবদিক বিচার করে তবেই সিদ্ধান্ত নিন। ভাই বা বোনের সাহায্যে উন্নতি বা লাভ হতে পারে। স্বাস্থ্য আজ আগের থেকে ভালো থাকবে সিংহ রাশির জাতকদের।

কন্যা রাশি

গান-বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের তিনটি শুভ হবে। উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ আছে। কর্মক্ষেত্রে আজ অতিরিক্ত পরিশ্রম করতে হবে। পরবর্তীকালে এই পরিশ্রমের সুদূরপ্রসারী সুফল পাবেন। দাঁত ও হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। সময় থাকতে ডাক্তার দেখিয়ে নিন।

তুলা রাশি

নতুন কোনও কাজের সঙ্গে আজ যুক্ত হতে পারেন। প্রেম বা দাম্পত্যে আজ কোনও বড় সমস্যা আসতে পারে। কোনও গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে মতপার্থক্য হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ ব্যয় বৃদ্ধি হতে পারে। যতটা আশা করেছিলেন, ততটা আর্থিক লাভ হবে না।


বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের আইনি জটিলতা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মূল্যবান কোনও জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন। সন্তানের স্বাস্থ্যের প্রতি আপনার যত্নবান থাকা জরুরি। কর্মস্থানে কেউ আপনার সারল্যের সুযোগ নিতে পারে। গোপন কথা কাউকে বলবেন না।

ধনু রাশি

আজ হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় বাধার মুখে পড়তে পারেন। আগুন বা যে কোনও গরম জিনিস থেকে দূরে থাকুন। নতুন চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রের এই পরিবর্তন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কাউকে ঋণ দিয়ে টাকা ফেরত না পাওয়ায় উদ্বিগ্ন হবেন।

মকর রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য শুভ নয়। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। কাছের কেউ বিশ্বাসভঙ্গ করতে পারে। রিয়েল এস্টেট বা জমি-জমা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা বিশেষ সতর্ক থাকুন। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের আজ পরিবারের প্রতি যত্নশীল থাকা জরুরি। আপনার রূঢ় বাক্যে কাছের কেউ কষ্ট পেতে পারেন। বেহিসেবি খরচে রাশ টানুন। কর্মক্ষেত্রে কোনও গোলযোগ হতে পারে। সহানুভূতির সঙ্গে অন্যের সমস্যার সমাধান করুন। তা না হলে আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে।

মীন রাশি

দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে আজকের দিনটি উপযুক্ত নয়। কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের কাজের সূত্রে কাছাকাছি কোথাও যেতে হতে পারে। এই সফর আপনার জন্য লাভজনক হবে। ঠান্ডা লাগার সমস্যায় বেগ পেতে পারেন।

Link copied!