× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:৫৫ এএম

রোববার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:৫৫ এএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ রোববার, ৪ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-

মেষ রাশি: কোথাও দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ অবশ্যই এড়িয়ে চলুন। নাহলে, আপনি শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।

বৃষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি উপহার পেতে পারেন। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।

মিথুন রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।

কর্কট রাশি: মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষটির সঙ্গে কোনও গোপন তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আজকের এই দিনটি খুব একটা ভালো নয়। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার মন আজ সারাদিন ধরে শান্ত থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

সিংহ রাশি: পরোপকারের মাধ্যমে আজ আপনি মানসিক শান্তি পাবেন। যারা এতদিন ধরে অযথা অর্থব্যয় করে আসছিলেন তারা আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। তাই, অর্থ সঞ্চয়ের প্রতি অবশ্যই মনোযোগ দিন। এই রাশির কিছু জন আজ কোথাও ভ্রমণের মাধ্যমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তে পারেন। ভালোবাসার মানুষটির অনুভূতিকে আজ বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এর পাশাপাশি নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই সময় অতিবাহিত করুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে এই দিনটি খুব একটা খারাপ কাটবেনা। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

ধনু রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে পুনর্মূল্যায়ন করার ক্ষেত্রে দিনটি অনুকূল। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। আপনি আজ একটি কাজ করতে গিয়ে প্রত্যেকের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রিয়জনদের সঙ্গে এই দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। যারা বাড়ি থেকে দূরে থাকেন আজ তারা সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে অথবা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন। জীবনসঙ্গীর সঙ্গে এই দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।

মীন রাশি: অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!