× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাহমিনা বৃষ্টি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৫:৫২ পিএম

থার্টি ফার্স্ট নাইটের প্রস্তুতি

জেনে নিন Beef BBQ রেসিপি

তাহমিনা বৃষ্টি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৫:৫২ পিএম

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বারবিকিউ মানেই ব্যতিক্রম স্বাদ।  আর তা যদি হয় গরুর মাংসের, তাহলে তো কথাই নেই। থার্টিফার্স্ট নাইটে তৈরি করতে পারেন এই রেসিপি। চলুন জানি গরুর মাংসের বারবিকিউ কাবাব তৈরির রেসিপি-


উপকরণ
গরুর মাংস- ১ কেজি
পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
কাঁচা পেঁপে বাটা- ১ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
বড় কালো এলাচ- ৩টি
ছোট এলাচ- ৬টি
তেজপাতা- ৩টি
দারুচিনি- ৪/৫ পিস
কালো গোল মরিচ- ১ চা চামচ
পোস্ত দানা বাটা- ১ টেবিল চামচ
কাবাব চিনি- ৮/১০টি
জিরা বাটা- ১ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ
শাহি জিরা- ২ চা চামচ
শিক- ৮-১০টি
লেবুর রস- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
সরিষার তেল- পরিমাণমতো।


প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, লবণ, তেল, জিরা বাটা, আদা ও রসুন বাটাসহ বাকি সব মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এভাবে রেখে দিন ২-৩ ঘণ্টা। এরপর মেরিনেট করা মাংসগুলো শিকে গেঁথে নিন। এবার কাবাবগুলো কয়লার আগুনে ঝলসিয়ে নিয়ে চার পাশ পোড়া পোড়া করে নামিয়ে নিতে হবে। এই কাবাব পরিবেশন করা যাবে পোলাও, গরম ভাত, নান, পরোটা ইত্যাদির সঙ্গে।

আরবি/ এম এইচ এম

Link copied!