প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-
মেষ রাশি
শরীরচর্চা করার চেষ্টা করুন। পেটের সমস্যা আসতে পারে, জল বেশি পরিমাণে পান করুন। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। মাথা ঠান্ডা রাখুন। পুরনো কোমরের যন্ত্রণা ফিরে আসতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে একটু বেগ পেতে হবে। বাইরে পড়াশোনার জন্য চলে যেতে হতে পারে। স্ত্রীর সাজগোজের জন্য খরচ হতে পারে।
বৃষ রাশি
সকালের দিকে বাড়িতে আসা অচেনা কোনও লোক থেকে সতর্ক থাকুন। গাড়ি চালানোর সময় নিয়মশৃঙ্খলা বজায় রাখুন। ব্যবসার কোনও কাজে তাড়াহুড়ো করবেন না, তাতে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। বাবার পরামর্শে মনোযোগ না দিলে ব্যবসায় একটু বাধা আসতে পারে। পেটের কোনও প্রকার সমস্যার সঙ্গে আপস করবেন না। শত্রু থেকে দূরত্ব বজায় রাখুন।
মিথুন রাশি
বাড়িতে অতিথি নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসায় আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে। বহু দিনের পুরনো প্রেম ফিরে আসতে পারে। ঋণ পরিকল্পনায় সফলতা মিলবে। দূরের আত্মীয় বা ভাই-বোনের সঙ্গে অনেক দিন পরে সময় কাটাতে পারবেন। যাঁরা কাজের সন্ধান করছেন, তাঁদের যোগাযোগে বিশেষ অগ্রগতি দেখা দেবে। বাবার দিক দিয়ে কোনও প্রকার বাজে কথা শুনতে হতে পারে।
কর্কট রাশি
ব্যবসায় সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার উপর জোর দিতে হবে। আর্থিক বিষয়ে কিছু করার আগে বার বার চিন্তা করুন। শেয়ারে সুযোগ বাড়বে। অপর ব্যবসাদারদের সঙ্গে আরও ভাল সম্পর্ক বজায় রাখতে পারবেন। কর্মজীবনে সাফল্য লাভের আনন্দ পাবেন। বিয়ের সিদ্ধান্তে সবাই খুশি এবং মুগ্ধ হবে। ভাল পরিকল্পনা বজায় রাখতে অপরের সাহায্য নিতে হতে পারে। প্রেমে উৎসাহ-উদ্দীপনা বজায় থাকবে।
সিংহ রাশি
আর্থিক দিকে খুব একটা সমস্যা থাকবে না। নতুন সম্পর্কের প্রতি আকৃষ্ট হতে পারেন। সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করা ঠিক হবে না। নতুন কোনও সুযোগ আসতে পারে, খুব সতর্ক থাকতে হবে। কোনও কিছু জয় করার প্রচুর ইচ্ছা থাকবে। মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছা থাকলেও, না খাওয়াই ভাল। নতুন বাড়ি কেনার জন্য দিনটা বেশ শুভ।
কন্যা রাশি
পুরনো কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। চাকরিজীবীরা কথা বলায় একটু সতর্ক থাকুন। ইতিবাচক চিন্তাভাবনা সম্পর্কের গভীরতা বাড়াবে। সন্তানেরা খুবই বাধ্য থাকবে। জ্যোতিষীরা নিজের কর্মে উন্নতি লক্ষ করতে পারবেন। বন্ধুত্বের বন্ধন এতটাই গভীর হবে যে অনেকেই আপনাদের দেখে হিংসা করবেন। কোনও পরিস্থিতিকে পরিচালনা করার সুযোগ পেতে পারেন।
তুলা রাশি
শেয়ার বাজারে বড় কোনও পদক্ষেপ করার আগে ভাল করে চিন্তাভাবনা করে নেবেন। ব্যবসার ক্ষেত্রে আর্থিক ঋণ নিতে হতে পারে। পারিবারিক সমস্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে খরচ কমানোর চেষ্টা করুন। অফিসে একগুঁয়ে মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। ধর্মীয় কথা শুনে মানসিক শান্তিতে থাকুন। গুরুজনের প্রচেষ্টায় অংশীদারি ব্যবসায় মতবিরোধ দূর হতে পারে। জীবনে নতুন প্রেম আসতে পারে।
বৃশ্চিক রাশি
যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের বিবাহ নিয়ে আলোচনা করার জন্য দিনটা বেশ শুভ। রাতের দিকে সমাজে সুনাম হওয়ার যোগ রয়েছে। পারিপার্শ্বিক দিকে সব কিছুই ভাল রয়েছে, মাথা গরম না করাই ভাল হবে। দূরযাত্রা হওয়ার যোগ দেখা যাচ্ছে। পরিবারের কোনও সিদ্ধান্তে আপনি বেশ খুশি হবেন। পরিবহণ ব্যবসায় লাভবান হতে পারবেন।
ধনু রাশি
আর্থিক দিকে সে রকম কোনও চিন্তা থাকবে না। তবে খরচ করার সময় ভাবনাচিন্তা করা প্রয়োজন। বিবাহের প্রস্তাব আসতে পারে। খেলাধুলায় সুনাম পাওয়ার বেশ ভাল দিন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন। ঈশ্বরের আলোচনায় সমাজে সুনাম পাবেন। ব্যবসার জন্য কেউ অংশীদার হতে চাইলে, এই সিদ্ধান্ত বাতিল করুন।
মকর রাশি
কাঙ্ক্ষিত ফল অর্জন করতে গেলে আপনাকে বেশ পরিশ্রম করতে হবে। স্ত্রীর ভাল লাগবে এমন কোনও কাজ করতে ইচ্ছা করবে। পুরনো কোনও ঝামেলা সহজে মিটে যেতে পারে। বাড়ি নতুন করে সাজানোর আলোচনা করতে পারেন। সমাজে সুনাম হবে, যার ফলে প্রতিবেশীরা আপনাকে হিংসা করবেন। নিজের প্রতি আস্থা বজায় থাকবে। কোনও মীমাংসায় যাবেন না।
কুম্ভ রাশি
সকালের দিকে প্রেমের ব্যাপারে কোনও খবর আসতে পারে। ভাই-বোনের সঙ্গে স্নেহ-সম্প্রীতি বজায় রাখবেন। কর্মস্থানের প্রতি আস্থা বাড়বে এবং কর্মেও উন্নতি হবে। পরিবারের সঙ্গে ভ্রমণের জন্য আলোচনা তৈরি হবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। তাঁর মনের কথা অনেক দিন বাদে জানতে পারবেন। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। শেয়ারে লাভের শতাংশ ভাল হবে। পিতার সঙ্গে দরকারি আলোচনা করতে হতে পারে।
মীন রাশি
ব্যবসার ক্ষেত্রে বাড়ির বড়দের পরামর্শ নিন। আইনি কোনও ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। কিছু সঞ্চয় আজ নষ্ট হতে পারে। গৃহনির্মাণের জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। বন্ধুর বিবাহের খবর পেতে পারেন। সন্তানদের লেখাপড়ায় অমনোযোগী ভাব আপনাকে চিন্তায় ফেলতে পারে।



