প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে। তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-
মেষ রাশি
ব্যবসার ক্ষেত্রে অভিব্যক্তিপূর্ণ হন। খুব ভাল ফল পেতে পারেন। পুরনো সম্পত্তি জীবনে ফিরে আসতে পারে, তবে এটি ঝামেলার কারণ হতে পারে। বহু দিন ধরে সম্পর্কে রয়েছেন যাঁরা, তাঁরা বিয়ের কথা ভাবতে পারেন। ব্যবসায় অংশীদারের সঙ্গে সমস্যাগুলি নিষ্পত্তি করার বিষয়টি বিবেচনা করে দেখতে পারেন। সন্তান বিবাহিত জীবনে সুখ ফিরিয়ে আনবে।
বৃষ রাশি
সকালের দিকে বিদেশের কোনও কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে উদ্ভাবনী ধারণা এবং পরামর্শ নিয়ে প্রস্তুত থাকুন। শেয়ারের সূচক ঊর্ধ্বমুখী থাকলেও সঠিক পরিকল্পনা করে তবেই বিনিয়োগ করুন। ব্যবসা বাড়ানোর জন্য সঞ্চয় করার প্রয়োজন হতে পারে। যাঁরা ফাটকা ব্যবসায় আগ্রহী, তাঁদের ক্ষেত্রে বিনিয়োগের জন্য দিনটি শুভ।
মিথুন রাশি
স্ত্রীর শরীরের জন্য বাড়িতে কিছু কাজ করতে হতে পারে। বয়স্করা হাঁটুর ব্যথায় ভুগবেন। মহিলাদের জোরে গাড়ি চালানো উচিত হবে না। প্রেমে উজ্জ্বল মুহূর্ত আসবে। নতুন ব্যবসার দায়িত্ব কর্মক্ষেত্রে ব্যস্ত রাখবে। আর্থিক সিদ্ধান্তগুলি একটু স্থগিত রাখুন। ছোট্ট উপহার দিয়ে সঙ্গীকে খুশি করুন।
কর্কট রাশি
আর্থিক উন্নতির জন্য সঠিক কাজের পরিকল্পনা রাখুন। ব্যবসায় বিনিয়োগের জন্য এটি ভাল সময় নয়। মা-বাবার ব্যবসা আপনার নামে করে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। কর্মস্থানে চুরির আশঙ্কা রয়েছে, চোখ-কান খোলা রাখতে হবে। অপ্রয়োজনীয় কথা বন্ধ করতে হবে। কোনও মহিলার বিলাসিতার জন্য ব্যয় হতে পারে।
সিংহ রাশি
পরিবারে আনন্দের পরিমাণ বাড়তে পারে। বন্ধুর সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন। ব্যবসার কাজে মনোযোগ আসবে। প্রেমের অনুভূতি বৃদ্ধি পাবে। সহকর্মীর সঙ্গে কাজ করুন তাতে কাজের পরিমাণ বাড়বে। নিজের সম্মান বজায় রাখতে ছোটদের সঙ্গে বুঝে কথা বলুন। ব্যক্তিগত কাজের প্রচেষ্টা জোরদার হবে। স্ত্রী কাজে সাহায্য করবে। সংসারে রাগ পরিহার করুন।
কন্যা রাশি
প্রিয়জনের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা না করাই ভাল হবে। বিলাসিতার প্রতি আগ্রহ থাকবে। বন্ধুর সম্পর্ক ভাল থাকবে। ব্যবসায় সদস্যদের সঙ্গে থাকবেন। সংসারে জেদ ও অহঙ্কার দেখাবেন না। গুরুজনের কথা শুনুন তাতে লাভ হবে। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। ব্যবসায় চুরির আশঙ্কা নেই, তা-ও সতর্কতা বজায় রাখুন। কোনও বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়বেন না।
তুলা রাশি
ভালবাসার মানুষের ব্যবহারে খুব আনন্দ পাবেন। অতীতের ব্যবসাদারের সঙ্গে যোগাযোগ করার জন্য লাভবান হবেন। কাজের দিক থেকে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। কর্মচারীর সঙ্গে একটি বড় খরচের জন্য মনোমালিন্য হতে পারে। আর্থিক বিষয়ে খুব একটা লাভের আশা নেই।
বৃশ্চিক রাশি
ব্যক্তিগত ব্যবসার চাপের কারণে সুখ নষ্ট হতে পারে। এই চাপ সামলাতে একটু দূরে সকলে মিলে বেড়াতে যান। যদি বন্ধুদের সঙ্গে ব্যবসার পরিকল্পনা করে থাকেন, তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। ভালবাসার জন্য দিনটি খুব ভাল ভাবে উপভোগ করতে পারবেন।
ধনু রাশি
কাউকে কিছু না জানিয়ে বাড়িতে পুরনো কোনও বন্ধু আসতে পারে। যে কারণে অর্থব্যয় হতে পারে। পরিবারের জন্য কিছু সময় বার করতে পারলে ভাল হয়। নতুন প্রেমের কথা মনে করে আনন্দ হবে। প্রচুর অর্থ অর্জন করতে পারেন। পিতার শরীরের ব্যাপারে কোনও আলোচনা বাড়িতে হতে পারে।
মকর রাশি
অফিসে সময়মতো কাজ শেষ করুন। না হলে বস্ অসন্তুষ্ট হতে পারেন। যাঁরা বিদেশে যাওয়ার বিষয়ে চিন্তা করছেন, তাঁরা ইতিবাচক ফল পেতে পারেন।। ব্যবসায় ভারসাম্য বজায় রেখে এগিয়ে যান। বাইরে যাওয়ার নানা সুযোগ পাবেন। প্রেমে সাবধানে এবং সতর্কতার সঙ্গে এগিয়ে যান। চিকিৎসকেরা সফল হবেন। ব্যবসার স্থানে প্রতারকদের থেকে সাবধান।
কুম্ভ রাশি
যেটুকু পড়াশোনা করবেন তা-ই ভাল মনে থাকবে। সহকর্মীদের একটু এড়িয়ে চলুন। ধর্ম বিষয়ে আলোচনার জন্য ত্যাগের অনুভূতি বাড়বে। শেয়ার বাজারে লক্ষ্য বজায় রাখুন। মা-বাবার প্রতি মনোযোগ দিন। প্রেমে আত্মবিশ্বাস বজায় রাখুন, এই ব্যাপারে গুরুজনের সঙ্গে কথা হতে পারে। এটি সন্ধ্যার পরে করুন।
মীন রাশি
কাজে দক্ষতা প্রদর্শনের সুযোগ বাড়বে। সম্পত্তির ব্যাপারে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। নতুন কাজের কোনও সুযোগ পেতে পারেন। বন্ধুর বাড়ির শুভ কাজে যুক্ত হবেন। আর্থিক ব্যাপারে চাপ অনুভব করবেন। প্রেমে বিনা দ্বিধায় এগিয়ে যাবেন।



