× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৫৩ এএম

সোমবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৫৩ এএম

রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ সোমবার, (২৬ জানুয়ারি) ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি

আজ কোনও বড় পরিকল্পনা না করে, ছোট পরিকল্পনা নিয়ে এগোন। তাতে বেশি সাফল্য পেতে পারেন। দয়ালু ভাব মনে ধরে রাখতে পারলে সারা দিন খুব সুখে কাটবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। স্পষ্টবক্তা হওয়া সত্ত্বেও, কারও সামনে কথা বলতে পারবেন না। আত্মবিশ্বাস ভাল থাকলেও, কাজের অগ্রগতিতে খানিকটা কমতি থাকবে।

বৃষ রাশি

সন্তানদের নিয়ে দীর্ঘ দিনের কোনও চিন্তা মিটে যেতে পারে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাওয়ার মতো দিন। দিনের শেষে বেশ কিছু প্রাপ্তিযোগ রয়েছে। আর্থিক দিকে কাউকে সহায়তা করতে হতে পারে। বাড়ির কোনও মূল্যবান জিনিস আপনার হাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা থাকলে, তা বাতিল করবেন না।

মিথুন রাশি

মনের কথার উপর একটু ভরসা করে চলতে পারেন। মনের কথা অনেক সময় ঠিকও হয়ে যায়। পড়ে থাকা ছোট ছোট অনেক কাজ সেরে ফেলতে পারবেন। পরিবারের সুখের দিকে তাকিয়ে নিজেকে ব্যস্ততায় রাখতে হবে। দিনের গতি ধীর থাকলেও, সন্ধ্যায় সাফল্য আসবে। মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য শুভ।

কর্কট রাশি

বন্ধুদের দেওয়া কথা না রাখতে পারায় সামান্য মনোমালিন্য হতে পারে। সততা আপনার খুব বড় সম্পদ প্রমাণিত হবে। অর্থের দিকটা যে ভীষণ ভাল তা নয়, তবে যে দিক থেকেই হোক সঞ্চয় হবে। ব্যবসার দিকে একটু বিশেষ নজর প্রয়োজন। পরিবারের সদস্যেরা আপনার ইচ্ছাকে গুরুত্ব দেবেন না। শরীরের দিকে খেয়াল রাখা প্রয়োজন।

সিংহ রাশি

কর্মক্ষেত্রে কৌতূহলী মনোভাব থাকলে বিপদের সম্মুখীন হতে হবে। অতিরিক্ত দয়ালু ভাব রাখা ঠিক হবে না। ছোট কাজের উপর বেশি নজর দিন। দুপুরের পরে ঋণের বিষয়ে কথা বলতে পারেন। সন্তানদের জন্য মুখ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের মতো জিনিস কেনায় বাধা আসতে পারে। প্রেমের সম্পর্কে থাকলে সঙ্গীর প্রশংসা করুন।

কন্যা রাশি

সকাল থেকে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। বন্ধুদের মধ্যে আপনার বেশি গুরুত্ব থাকবে। কাউকে অপ্রিয় সত্যি কথা বলতে যাবেন না। পরিবারের কোনও এক জন সদস্যের সমর্থন পাবেন না। মনের ইচ্ছা পূরণ হওয়ার খুব ভাল দিন। বাড়িতে অতিথি আসতে পারে। বাবার পরামর্শ লাভদায়ক হতে পারে।

তুলা রাশি

কর্মক্ষেত্রে সংঘবদ্ধ হয়ে কাজ করলে খুব ভাল ফল পাবেন। গোপন কথা বলার জন্য সঠিক মানুষ নির্বাচন করুন। কেউ সাহায্য চাইলে দ্রুত সাহায্য করুন। যানবাহনে চড়ার সময় সাবধানে থাকুন। মা আপনার কাছে কিছু আবদার করতে পারেন। দুঃখ ভাগ করে নেওয়ার সঙ্গী পাবেন। ব্যবসায় সামান্য মন্দা থাকবে।

বৃশ্চিক রাশি

ছোট হোক বা বড়, যদি কোনও পরিকল্পনা থাকে, তা সকালের দিকে মিটিয়ে নিন। কোনও কিছু শেখার জন্য খুব উপযুক্ত দিন। স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না। পারিবারিক দিকে মনে আনন্দ থাকবে। সন্তানদের সিদ্ধান্ত অবশ্যই শুনবেন এবং তার সঠিক বিচার করবেন। খরচ কম হবে। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।

ধনু রাশি

অতিরিক্ত স্পষ্টবক্তা হওয়ার জন্য কর্মক্ষেত্রে খুব বেশি সুনাম অর্জন করতে পারবেন। পরিবারের আনন্দ বজায় রাখতে নিজের ইচ্ছাকে কম গুরুত্ব দিন। কারও হিংসার শিকার হতে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আকর্ষণ বাড়বে। কারও সঙ্গে অর্থ বিনিময় করতে যাবেন না। পায়ে চোট লাগতে পারে, খুব সাবধানে থাকতে হবে।

মকর রাশি

প্রত্যেকটা বিষয়ে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করুন। ভুল ওষুধ খেয়ে শরীর খারাপ হতে পারে, সাবধান থাকুন। গুরুজনেরা খুব ভাল উপদেশ দেবেন। সন্তানদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে। ঋণ শোধ হওয়ার দিন। বন্ধুরা ঠকানোর চেষ্টা করতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব মিটে যেতে পারে।

কুম্ভ রাশি

কর্মক্ষেত্রে কোনও প্রকার বিভ্রান্তি এলে ঠান্ডা মাথায় তা মেটানোর চেষ্টা করুন। পুরনো কর্মচারী তাঁর মনোভাবে মুগ্ধ করবে। মায়ের কথায় মিষ্টতা না থাকলেও, আপনার পক্ষে তা ভীষণ উপকারী প্রমাণিত হবে। অবিবাহিতেরা কোনও সুসংবাদ পেতে পারেন। বন্ধুমহলে মনের কথা বলতে যাবেন না। পড়ুয়াদের বেশ খানিকটা চিন্তা বাড়তে পারে।

মীন রাশি

আপনার সহজ ভাবনাকে সবাই জটিল করে নেবে। বিনোদনে বেশি আগ্রহ দেখানো ঠিক হবে না। সামান্য পরিমাণে হলেও সঞ্চয় করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ করুন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় আনন্দের উদয় হবে। রাজনৈতিক কাজে নিপুণতা বাড়াতে হবে। আপনি সহায়তা করলে স্ত্রীর উন্নতি হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!