× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৫১ এএম

বৃহস্পতিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৫১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হল—

মেষ রাশি

সঠিক পরিকল্পনার অভাবে খরচ বাড়বে। কর্মসূত্রে ভ্রমণ করলেও তাতে বিশেষ লাভ হবে না। ব্যবসায় নতুন পার্টনার পেতে পারেন। অনিশ্চিত বিনিয়োগ আজ না করাই ভালো। বন্ধুর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে। উচ্চ রক্তচাপ বা রক্তপাতের সম্ভাবনা থাকছে।

বৃষ রাশি

আজ শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভজনক হবে। রাজনৈতিক গুরুদায়িত্ব পেতে পারেন। কোনও বহুজাতিক বিদেশি কোম্পানি থেকে কর্মপ্রাপ্তির আশা থাকছে। অনিশ্চিত বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে। অর্থ সঞ্চয় করতে সমর্থ হবেন।

মিথুন রাশি

আজ নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন মিথুন রাশির জাতকরা। পারিবারিক বিষয়ে কোনও সুখবর পেতে পারেন। ঋণ সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলুন। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিনের ন্যায্য প্রাপ্তি আজ হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জীবনে অকারণে ঝামেলা সৃষ্টি হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় আজ সমস্যা থাকবে। বাড়ির বয়স্কদের চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। প্রাথমিক শিক্ষায় সুফল পাবন। পুরোনো ক্রনিক রোগের সমস্যায় কষ্ট পেতে পারেন।

সিংহ রাশি

আজ কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। ঋণ সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সঙ্গে সুখের সময় উপভোগ করবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সামাজিক ক্ষেত্রে আজ সুনাম বাড়বে সিংহ রাশির জাতকদের।

কন্যা রাশি

ভুল সিদ্ধান্তের জেরে আজ আফসোস করতে পারেন কন্যা রাশির জাতকরা। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অযোগ্য ব্যক্তিকে অর্থ ধার দিলে সমস্যায় পড়তে পারেন। ঠান্ডা লাগার সমস্যা বাড়তে পারে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন।

তুলা রাশি

আজ তুলা রাশির জাতকদের পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। অংশীদারি ব্যবসা লাভজনক হতে পারে। জনসেবামূলক কাজে আজ অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। ফাটকায় অর্থ প্রাপ্তি হতে পারে। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আজ বাড়বে।

বৃশ্চিক রাশি

জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রয়োজন। গুরুজনের সঙ্গে মতভেদ হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা বাড়তে পারে। ঋণ সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলুন। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। দুর্ঘটনার কারণে রক্তপাতের আশঙ্কা থাকছে।

ধনু রাশি

আজ আমদানি রপ্তানির ব্যবসা লাভজনক হবে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন ধনু রাশির জাতকরা। খরচের মাত্রা বাড়বে অনেকটাই। সঠিক চিকিৎসায় রোগ মুক্তি হবে। নতুন গৃহ নির্মাণ বা কেনার সুযোগ আসতে পারে। জ্ঞাতিশত্রুতা বাড়বে।

মকর রাশি

আজ ভ্রমণে গিয়ে বিপদ হতে পারে মকর রাশির জাতকদের। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শত্রুসংখ্যা বাড়তে পারে। ব্যবসায়ীদের ব্যয় বৃদ্ধি হবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়ানোর আশঙ্কা রয়েছে। সন্তানের স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

কুম্ভ রাশি

চুক্তিভিত্তিক কাজে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। বাড়ির বয়স্কদের চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থব্যয়ের আশঙ্কা রয়েছে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। নিকট আত্মীয়ের কারণে শত্রুতা বাড়বে। পায়ে বা হাড়ে আঘাত প্রাপ্তির আশঙ্কা রয়েছে।

মীন রাশি

সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। মীন রাশির জাতকদের ব্যবসা লাভজনক থাকবে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য মিটে যাবে। অযথা মানসিক উদ্বেগ বাড়বে। জমি-বাড়ি নিয়ে বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। আইনি সমস্যা এড়িয়ে চলুন।

রূপালী বাংলাদেশ

Link copied!