× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:০৮ এএম

সোমবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:০৮ এএম

গ্রাফিক্স : রূপালী বাংলাদেশ

গ্রাফিক্স : রূপালী বাংলাদেশ

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে। 

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-


মেষ রাশি

হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। কাছের কেউ সাহায্য চাইতে পারেন। স্ত্রীর সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। বন্ধুরা আপনাকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। সন্তানদের সঙ্গে কথা বলায় সংযত থাকুন। কারও থেকে ধার করে যানবাহন চালাতে যাবেন না।

বৃষ রাশি

মানসিক এবং শারীরিক দিক দিয়ে ক্লান্ত লাগতে পারে। কোনও ঘনিষ্ঠ বন্ধু আপনাকে ঠকানোর চেষ্টা করবেন। অলসতার কারণে কাজে ব্যাঘাত আসতে পারে। বাড়ির দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখবেন না। খুব দামি কিছু কেনার জন্য ব্যয় হতে পারে। খুব কাছের কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে।

মিথুন রাশি

সকালের দিকে মেজাজ একটু খিটখিটে থাকবে। তবে বিকেলের পর সব ঠিক হয়ে যাবে। চাকরি এবং ব্যবসা, দুই ক্ষেত্রেই বেশ লাভ দেখতে পাবেন। আর্থিক দিকটা বেশ ভালই থাকবে। আইনি কোনও ঝামেলা থাকলে মিটে যাবে। মিষ্টি জাতীয় খাবার বেশি খাবেন না। কোনও নতুন বন্ধু হতে পারে এবং তাঁর কাছ থেকে উপকার পাবেন।

কর্কট রাশি

অফিসে সুনাম হবে। তবে কেউ আপনার বদনাম করার চেষ্টা করতে পারেন।কঠোর পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। সকাল থেকেই কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করবে। ঋতু অনুযায়ী সব্জি বেশি করে খাওয়ার চেষ্টা করুন। মায়ের সঙ্গে এমন কোনও ব্যবহার করবেন না, যাতে পরে নিজেরই আফসোস হয়। সিংহ রাশি প্রতিদিনের জীবনের ধারা বদলানোর কেউ চেষ্টা করবে। সে দিকে বিশেষ নজর রাখুন।

সারা দিন যে কোনও কাজ সৎ থেকে করার চেষ্টা করুন। বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেতে পারেন। তবে খুব তেলমশলা দেওয়া খাবার এড়িয়ে চলতে হবে। বাড়ির বড়রা শিশুসুলভ আচরণ করবেন এবং কিছু আবদারও করতে পারেন।


কন্যা রাশি

সারা দিন একেবারেই বিশ্রাম নেওয়ার সময় পাওয়া যাবে না। সন্তানদের বিষয়ে একটু সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে সামান্য খুনসুটি থাকবে, তবে বড় কোনও রূপ নেবে না। সংযমী মনোভাব নিয়ে সব জায়গায় কাজ করতে হবে। সরকারি কর্মচারীদের কাজে চাপ আসতে পারে। ব্যয় হবে, তবে ভাল কোনও কাজে অর্থ ব্যয় হতে পারে।

তুলা রাশি

ব্যবসায় খুব বেশি লাভ দেখতে পাওয়ার যোগ রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আগের থেকে অনেকটাই উন্নতি দেখতে পাওয়া যাবে।

আধ্যাত্মিকতায় মনোনিবেশ করতে ইচ্ছা করবে এবং এতে শান্তিও মিলবে। দামি কোনও উপহার কাউকে দিতে হতে পারে। নিজের ভাল অভিজ্ঞতা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। মায়ের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে।

বৃশ্চিক রাশি

খরচ খুব একটা হবে না। আয় ভাল হবে। বিদ্যার্থীদের জন্য দিনটা খুবই শুভ। স্ত্রীর পরামর্শে ব্যবসায় অনেকটা উন্নতি দেখতে পারবেন। উপার্জনের নতুন রাস্তা খুলে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনও পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। প্রেমের সম্পর্কে অন্য কারও জন্য দূরত্ব সৃষ্টি হতে পারে। মায়ের শরীরের প্রতি নজর দেওয়া প্রয়োজন।

ধনু রাশি

জনপ্রিয়তা বোঝার সুযোগ পেতে পারেন। আত্মবিশ্বাসের অভাব থাকলেও সব কাজে সফলতা মিলবে।

প্রেমের সম্পর্কে খুব বেশি বিশ্বাস বজায় রাখতে হবে। মানসিক উদ্বেগ খুব বেশি দেখা যাবে। সন্তানদের চাকরির জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে পুজোপাঠের জন্য অতিথি সমাগম। সাংসারিক দিকে বিশেষ কোনও অশান্তির যোগ দেখা যাচ্ছে না।

মকর রাশি

সব জায়গায় ইতিবাচক মনোভাব দেখালে চলবে না। রাস্তায় কারও সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে। নিজের কোনও প্রিয় জিনিস ইচ্ছা না থাকলেও কাউকে দিয়ে দিতে হতে পারে। না চাইতেও পরিশ্রম এতটাই বেশি হবে যে বিশ্রাম নেওয়ারও অবকাশ মিলবে না। পরিবারের সদস্যদের মধ্যে কেউ এক জন দূরে যাওয়ার পরিকল্পনা করবে।

কুম্ভ রাশি

শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রচুর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক কোনও কাজ করতে যাওয়ার আগে খুব ভাবনাচিন্তা করার প্রয়োজন রয়েছে।

প্রতিবেশীর কারণে টাকা খরচের যোগ দেখা যাচ্ছে। বিবাহিতদের জন্য দিনটা বেশ মধুর কাটবে। মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি। আর্থিক অবস্থায় স্থিতিশীলতা থাকবে।

মীন রাশি

কারও কাছে কোনও জিনিস ধার নিতে যাবেন না। সন্তানদের উচ্চশিক্ষার জন্য অর্থ খরচ হতে পারে।

বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণের জন্য আনন্দ বৃদ্ধি পাবে। কেউ কোনও দায়িত্ব দিলে একেবারেই নেবেন না। পারিবারিক সম্পর্কে কোনও প্রকার অমিল হওয়ার কোনও আশঙ্কা নেই। বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।


 

রূপালী বাংলাদেশ

Link copied!