× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৩ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে- ‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এ সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ শনিবার, ২৪ জানুয়ারি ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি :

১৩২৮ - ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড বিয়ে করেন।

১৪৫৮ - প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫৫৬ - চীনে বড় ধরনের ভূমিকম্প হয়।

১৮৩৯ - চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন।

১৮৪৮ - জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন।

১৮৫৭ - ভারতে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

১৯০৮ - ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।

১৯২৭ - তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়।

১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী আবিসিনিয়া অভিযান শুরু করে।

১৯৫০ - রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে গানটিকে ভারতের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়। ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬৯ - পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা।

১৯৭৪ - সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৭৯ - ইরানের অত্যাচারী শাসকের শাহের অনুচররা ইরানের বেশির ভাগ শহরে দুজনের অধিক লোক একত্র হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

১৯৮৪ - অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়।

জন্ম

৭৬ - হাদ্রিয়ান, রোমান সম্রাট।

১৭০৫ - ফারিনেলি, ইতালিয়ান অভিনেতা ও গায়ক।

১৭১২ - দ্বিতীয় ফ্রেডরিক, প্রুশিয়ার রাজা।

১৭৭৬ - ই.টি.এ হফমান, জার্মান আইনজ্ঞ, লেখক এবং সুরকার।

১৮২৬ - জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার।

১৮৭৭ - ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিখ্যাত বিপ্লবী, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিনবিহারী দাস।

১৮৮৮ - নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক, পণ্ডিত ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা। ভিচকি বাউম, অস্ট্রীয় লেখক।

১৯০৯ - অ্যান টড, ইংরেজ অভিনেত্রী।

১৯১৩ - মার্কিন সুরকার নরমান দেললো জইও।

১৯১৭ - আর্নেস্ট বোর্গনাইন, মার্কিন অভিনেতা।

১৯৩০ - মাহমুদ ফার্শিয়ান, ইরানি বংশোদ্ভূত ফার্সি চিত্রশিল্পী ও অধ্যাপক।

১৯৪০ - জোয়াকিম গাউক, জার্মান রাজনীতিবিদ ও ১১তম প্রেসিডেন্ট।

১৯৪১ - ড্যান শেচতম্যান, নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলের রসায়নবিদ ও অধ্যাপক।

১৯৪২ - ইউসেবিও, সাবেক পর্তুগিজ ফুটবলার।

১৯৪৫ - সুভাষ ঘাই, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৪৭ - মিশিও কাকু, মার্কিন পদার্থ বিজ্ঞানী। টোস্টাও, সাবেক ব্রাজিলীয় ফুটবলার।

১৯৫০ - দানিয়েল ওতোই, ফরাসি অভিনেতা।

১৯৭০ - নিল জনসন, সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার।

১৯৮৪ - রবিনিয়ো, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৮৭ - লুইস সুয়ারেজ, উরুগুয়ের ফুটবল।

মৃত্যু

১৫৯৫ - অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় ফার্দিনান্দ।

১৮৭১ - ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।

১৯৬৫ - সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন, বাঙালি কবি ও পুথি সংগ্রাহক। সাহিত্যে নোবেলজয়ী উইন্‌স্টন চার্চিল, ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।

১৯৬৬ - হোমি জাহাঙ্গীর ভাভা, প্রখ্যাত ভারতীয় পরমাণু বিজ্ঞানী।

১৯৮০ - ডাচ বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী লিল ডাগভার।

১৯৮৮ - ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং।

১৯৯৪ - ফরাসি লেখক ইয়ভেস ন্যাভারে।

২০০৪ - লিওনিদাস, সাবেক ব্রাজিলীয় ফুটবলার।

২০০৬ - পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিনি ভাষাবিজ্ঞানী।

২০১১ - ভীমসেন জোশী, ভারতীয় মার্গ সংগীত বা হিন্দুস্তানি  শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতিম শিল্পী।

২০১৪ - ইংরেজ অভিনেত্রী লিসা ডানিইলয়।

২০১৫ - বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

২০২২ - প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ওয়াসিম কাপুর।

রূপালী বাংলাদেশ

Link copied!