× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩৬ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে- ‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এ সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ রোববার, ২৫ জানুয়ারি-২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৪৯৪ - প্রথম ফার্দিনান্দের মৃত্যুর পর দ্বিতীয় আলফনসো নেপলসের রাজসিংহাসনে আরোহণ করেন।

১৬৬২ - ব্রিটিশ সেনাবাহিনীর জাঞ্জিবারে স্থায়ী ঘাঁটি স্থাপন করে।

১৮০২ - ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ইতালির প্রেসিডেন্ট নিযুক্ত হন।
১৮৩১ - পোল্যান্ডের স্বাধীনা ঘোষণা করা হয়।
১৮৭১ - জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।
১৮৯০ - নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।
১৮৯৯ - প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।
১৯১৫ - আলেকজান্ডার গ্রাহামবেল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।
১৯১৭ - ২৫ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্টইন্ডিজ ক্রয় করে।
১৯১৮ - ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রাশিয়া থেকে আলাদা হয়।
১৯১৯ - লিগ অব ন্যাশন্সের প্রতিষ্ঠা হয়।
১৯৪২ - থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৮ - সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন।
১৯৫০ - ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়।
১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে।
১৯৬৩ - জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথমবারের মতো বাইতুল মোকারম জামে মসজিদে নামাজ পড়া হয়।
১৯৬৪ - পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়।
১৯৬৫ - ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।
১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় চেকোস্লাভিয়া ও টোঙ্গা।
১৯৭৫ - চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার কায়েম হয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৭৫ - বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) ব্যবস্থার প্রবর্তন।
১৯৭৯ - চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু ঘটে।

জন্ম

৭৫০ - বাইজেন্টাইন সম্রাট চতুর্থ লিও খাজার।
১৭৩৬ - ইতালীয় ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোসেফ-লুইস লাগ্রাঙ্গে।
১৭৫৯ - স্কটিশ কবি ও গীতিকার রবার্ট বার্নস।
১৮২৪ - মাইকেল মধুসূদন দত্ত, বাঙালি কবি ও নাট্যকার।
১৮৫০ - অর্ধেন্দুশেখর মুস্তফি বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব।
১৮৫৬ - অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।
১৮৬৩ - মানকুমারী বসু বাংলার সর্বজনবিদিত অন্যতম মহিলা কবি ও লেখিকা।
১৮৭৪ - সাহিত্যিক ও নাট্যকার সমারসেট মম।
১৮৮২ - ভার্জিনিয়া উলফ, ইংরেজ মহিলা কথাশিল্পী।
১৮৮৪ - রাধাকুমুদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।
১৯১৭ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান রসায়নবিদ ইলিয়া প্রিগোগিনে।
১৯২৩ - আরভিড কার্লসন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ফার্মাকোলজিস্ট ও চিকিৎসক।
১৯৩৪ - আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশি অর্থনীতিবিদ, কূটনীতিবিদ এবং ভাষাসৈনিক।
১৯৪২ - ইউসেবিও, পর্তুগিজ ফুটবলার।
১৯৪৭ - টোস্টাও, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৪৯ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জেনেটিসিস্ট ও জীববিজ্ঞানী স্যার পল ম্যাক্সিম নার্স।
১৯৫৮ - কবিতা কৃষ্ণমূর্তি, ভারতীয় তামিলভাষী নেপথ্য সংগীতশিল্পী।
১৯৬৭ - ফরাসি সাবেক ফুটবলার ও অভিনেতা ডেভিড গিনলা।
১৯৭৮ - রাশিয়ান সাইক্লিস্ট ডেনিস ম্যানচভ।
১৯৮৪ - রবিনিয়ো, ব্রাজিলীয় ফুটবলার।

মৃত্যু

৪৭৭ - ভান্ডালসের রাজা গেন্সেরিক।

১৫৫৯ - ডেনমার্কের দ্বিতীয় ক্রিস্টিয়ান রাজা।
১৮৫২ - রাশিয়ান অ্যাডমিরাল মানচিত্রাঙ্কনবিদ ও এক্সপ্লোরার ফেবিয়ানগটলিয়েব ভনবেলিংশাউসেন।
১৮৬৮ - রামগোপাল ঘোষ, ইয়ং বেঙ্গল গ্রুপের নেতা, সফল ব্যবসায়ী, বাগ্মী ও সমাজ সংস্কারক।
১৯০৮ - ইংরেজ লেখক অউইডা।
১৯৫৪ - মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
১৯৫৭ - আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি।
১৯৭৯ - অনন্ত সিং, চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং রাজনীতিবিদ।
১৯৮২ - রাশিয়ান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ মিখাইল সুসলভ।
১৯৯০ - আমেরিকান অভিনেত্রী আভা গার্ডনের।
২০০৪ - হাঙ্গেরিয়ান ফুটবলার মিক্লস ফেহের।
২০০৫ - আমেরিকান স্থপতি ফিলিপ জনসন।
২০১০ - ইরাকি জেনারেল, রাজনীতিবিদ ও প্রতিরক্ষামন্ত্রী আলী হাসান আল-মজিদ।
২০১৫ - গ্রিক গায়ক, গীতিকার ও খাদ প্লেয়ার ডেমিস রউসোস।
২০২১ - বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক।

রূপালী বাংলাদেশ

Link copied!