× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৫৩ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৫৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এ সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি

১৫২৮ – মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।
১৫৯৫ - শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।
১৬১৩ - গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।
১৬৭৬ - দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৭৮০ - জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।
১৮২০ – সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৮৪৫ - এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশ হয়।
১৮৪৮ - সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।
১৮৬১ - ক্যানসাস যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।
১৮৭০ - বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশ হয়।
১৯১৬ - প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।
১৯১৯ - ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।
১৯৩৮ - রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসেবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার প্রতিষ্ঠিত হয়।
১৯৭৯ – চীনের উপ-প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন এবং এই যুক্তির মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে।
১৯৮৯ - হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
১৯৯৬ - ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়। ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

২০০১ - ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে।
২০১৫ - মালয়েশিয়া দাফতরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসেবে ঘোষণা করে এর সব যাত্রী এবং ক্রুকে মৃত হিসেবে ঘোষণা করে।

জন্ম

১৮৪৩ - উইলিয়াম ম্যাকিন্‌লি, যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট।
১৮৬০ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।
১৮৬৬ - পুরস্কার বিজয়ী ফরাসি লেখক রোম্যাঁ রোলাঁ।
১৮৭১ - বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বভাববন্ধু স্যার উইলিয়াম রোটেনস্টাইন।
১৮৯০ - ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক।
১৮৯৬ - ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ।
১৯০৪ - যোগেন্দ্রনাথ মণ্ডল, আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন।
১৯২৬ - আব্দুস সালাম, নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।
১৯৪৭ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী লিন্ডা বি. বাক।
১৯৫৪ - ওপ্‌রাহ উইন্‌ফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব।
১৯৭৯ - মার্কিন অভিনেতা ও প্রযোজক অ্যান্ড্রু কীগান।
১৯৮১ - রাজীবুর রহমান, বাংলা‌দে‌শের সঙ্গীতজ্ঞ, ইন্সস্টু‌মেন্ট বাদক, বাদ্যয‌ন্ত্রের সংগ্রহক ও শিল্পপ‌তি।
১৯৯২ - রাশিয়ান ফুটবলার আলেকজান্ডার টরকহও।

মৃত্যু

৬৬১   - সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ সাহাবী আলী ইবনে আবী তালিব।
১৬৭৬ - রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস।
১৮২০ - ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ।
১৮৮৯ - ওসিপ জেটকিন, একজন রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা।
১৯৩৪ - রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিৎস হেবার।
১৯৬৩ - মার্কিন কবি রবার্ট লি ফ্রস্ট।
১৯৭৬ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বাঙালি সাহিত্যিক।
২০০৮ - ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ।
২০১১ -  সাংবাদিক পথিক সাহা।
২০১৩ - ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল রিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক।
২০১৪ - মার্কিন পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক।
২০২০ - আযহার আলী আনোয়ার শাহ, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।
২০২১ - ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন।

রূপালী বাংলাদেশ

Link copied!