প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এ সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।
ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।
আজ শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৩৫৭ - ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয়।
১৭৯২ - অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।
১৮৫৬ - অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫ - ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশ হয়।
১৯৭৪ - মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।
১৯৯২ - অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি স্বাক্ষর হয়।
জন্ম
১৭০০ - ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ।
১৮১২ - চার্লস ডিকেন্স, ইংরেজ ঔপন্যাসিক।
১৮৩৭ - অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারির সম্পাদক জেমস হেনরি মারি।
১৮৭০ - অস্ট্রীয় মনস্তত্ত্ববিদ আলফ্রেড অ্যাডলার।
১৮৭১ - আমাশা রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি।
১৮৮৫ - সিনক্লেয়ার লুইস, যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।
১৮৭৭ - ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি।
১৯০৪ - চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়।
১৯০৭ - বিধায়ক ভট্টাচার্য, ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৫৮ - ম্যাট রিডলি, ইংরেজ বিজ্ঞান লেখক।
১৯৭৮ - অ্যাশ্টন কুচার, মার্কিন অভিনেতা।
১৯৯২ - তাইজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি স্পিনার।
২০০১ - মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক জেরল্ড ক্যাটজ।
মৃত্যু
১৮৯৪ - বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স।
১৯১১ - হ্যারি গ্রাহাম, মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৭৯ - সাহিত্যিক কমলকুমার মজুমদার।
১৯৮২ - অনিল মুখার্জি, বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ।
১৯৮৪ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।
১৯৯২ - রাধারমণ মিত্র, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া বাঙালি সাহিত্যিক।
১৯৯৯- হুসাইন বিন তালাল, জর্ডানের তৃতীয় বাদশাহ।
২০০১ - জেরল্ড ক্যাট্জ, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।
২০০৫ - নারায়ণ সান্যাল, বাঙালি সাহিত্যিক।
২০১৫ - রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
২০২১ - শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর।
২০২৪ - ভবানীপ্রসাদ মজুমদার, ভারতীয় বাঙালি কবি ও ছড়াকার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন