× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৩০ এএম

আজ রোজ ডে, জেনে নিন কোন গোলাপের কী মানে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৩০ এএম

প্রিয়জনকে গোলাপ উপহার দিয়ে নিজের অনুভূতি জানানোর রীতি বহুদিনের। ছবি : সংগৃহীত

প্রিয়জনকে গোলাপ উপহার দিয়ে নিজের অনুভূতি জানানোর রীতি বহুদিনের। ছবি : সংগৃহীত

ভ্যালেন্টাইনস উইক শুরু হয়ে গেছে ভালোবাসার বার্তা নিয়ে। আজ ৭ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে উদ্‌যাপিত হচ্ছে রোজ ডে। প্রতিবছর এই দিনটির মধ্য দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহ, যার শেষ পরিণতি ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস।

ভালোবাসা প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ফুল। আর ফুলের রাজকন্যা হিসেবে পরিচিত গোলাপ। প্রিয়জনকে গোলাপ উপহার দিয়ে নিজের অনুভূতি জানানোর রীতি বহুদিনের। তবে শুধু গোলাপ দিলেই হলো না, গোলাপের রঙের ভিন্নতায় বদলে যায় তার অর্থও।

তাই রোজ ডে-তে গোলাপ উপহার দেওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোন রঙের গোলাপ কী বার্তা বহন করে।

লাল গোলাপ : গোলাপের নাম নিলেই প্রথমে যে রঙের গোলাপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটি হলো লাল গোলাপ। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। তাই কাউকে ভালোবাসা জানাতে চাইলে তাকে উপহার দিন লাল গোলাপ।

গোলাপি গোলাপ : কারও প্রশংসা করতে চাইলে এই দিনে তাকে দিতে পারেন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক।

ল্যাভেন্ডার গোলাপ : এই রঙের গোলাপ সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ, কাউকে এ গোলাপ দেওয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।

কমলা গোলাপ : তীব্র আবেগ ও আকুতি বোঝানোর জন্য লাল গোলাপের চেয়ে কমলা গোলাপ বেশি কার্যকর। তাই কাউকে আপনি মুখে কিছু বলতে না পারলে কমলা রঙের গোলাপের সাহায্য নিতে পারেন।

হলুদ গোলাপ : এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনো বন্ধুর কাছে এই দিনটি উজ্জ্বল করে তুলতে চাইলে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।

সাদা গোলাপ : সারল্যের প্রতীক বলতে সাদা গোলাপ। তবে রোজ ডে-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। তবে আপনি যদি কাছের মানুষের সরলতা গুণটিকে বোঝাতে চান তবে তাকে এই গোলাপ দিতে পারেন।

পিচ গোলাপ : রোজ ডে-তে দেওয়ার জন্য দারুণ হতে পারে পিচ রঙের গোলাপটি। কারণ এই রঙের গোলাপের অর্থ, আপনি তার প্রেমে পড়েছেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। মনের কথা চেপে রেখেও যদি এই রঙের গোলাপ কাউকে উপহার দেন, তাহলে আপনার না বলা কথা পছন্দের মানুষটিকে নিমেষে বুঝিয়ে দেবে পিচ রঙের গোলাপটি।

রূপালী বাংলাদেশ

Link copied!