× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৫৮ এএম

ইডিসিএল ড্রাগসের নতুন এমডি আশরাফুজ্জামান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৫৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আ কা মো. আশরাফুজ্জামান। তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪-এর আওতায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫৪(৩) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

তবে শর্ত হিসেবে বলা হয়েছে, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান সামাদ মৃধা। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বহিরাগত কিছু ব্যক্তি এসে সামাদ মৃধাসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশি পাহারায় তাদের কার্যালয় থেকে বের করে আনা হয়।

Link copied!