নীলফামারী সরকারি কলেজের বিভিন্ন মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী ও শিক্ষক পরিষদের সম্পাদক বাবুল হোসাইনসহ বিভিন্ন বিভাগের প্রধানরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য কলেজ ও জেলার জন্য গৌরবের। তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন