× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:১৫ এএম

মোদিকে মিয়ানমারের প্রেসিডেন্ট

ভারতের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে মিয়ানমার জড়াবে না

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:১৫ এএম

ভারতের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে মিয়ানমার জড়াবে না

ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকা-ে মিয়ানমারের ভূখ-কে ব্যবহার করতে দেওয়া হবে না বলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লেইং।

গত ১ জুন সোমবার নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে নরেন্দ্র মোদি এবং মিন অং হ্লেইংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। মিন অং হ্লেইং সে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

ক্ষমতা দখলের প্রায় ৫ বছর পর ২০২৫ সালের ডিসেম্বর-জানুয়ারিতে মিয়ানমারে জাতীয় নির্বাচনের আয়োজন করে সামরিক বাহিনী। সেই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন মিন অঙ হ্লেইং। গত ১০ এপ্রিল মিয়ানমারের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন তিনি।

প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ৩০ মে শনিবার ভারতে এসেছেন মিন অং হ্লেইং। তাকে বহনকারী বিমানটি ভারতের বিহার রাজ্যে অবতরণ করেছিল। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাকে স্বাগত জানান। বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান বুদ্ধগয়া এবং মহাবোধি মন্দির পরিদর্শন শেষে রাজধানী নয়াদিল্লিতে আসেন হ্লেইং।

নয়াদিল্লিতে আসার পর প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের প্রেসিডেন্ট। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জয়শঙ্কর বলেন, প্রেসিডেন্ট মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করে খুশি হয়েছি। মিয়ানমারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করছি। দুই দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের অপেক্ষায় রইলাম।
 

রূপালী বাংলাদেশ

Link copied!