টাঙ্গাইলের মধুপুরে প্রাতঃভ্রমণে বের হয়ে বাসের ধাক্কায় অতুল চন্দ্র বিশ্বাস (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় তিনি ‘টাইগার স্যার’ নামে পরিচিত ছিলেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলছত্র বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি জলছত্র কর্পোস খ্রিষ্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় জলছত্র থেকে ঢাকাগামী ‘আলোকিত মধুপুর সার্ভিস’-এর একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন