× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৫:১৫ পিএম

চার শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৫:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য চার শতাধিক চিকিৎসককে নিয়ে ম্যারাথনের আয়োজন করেছে লিপিড সোসাইটি অব বাংলাদেশ। আগামী শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এ ম্যারাথন শুরু হবে।

এ ব্যাপারে লিপিড সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি) একটি অলাভজনক, গবেষণাধর্মী সংগঠন। দেশের জনপ্রিয় কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও কার্ডিয়াক সার্জনদের নিয়ে গঠিত হয়েছে এটি। রক্তে চর্বির আধিক্য চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে ডিসলিপিডেমিয়া হৃদরোগ, স্ট্রোকের জন্য দায়ী। ডিসলিপিডিমিয়া নিয়ন্ত্রণে রাখতে পারলে এ রোগগুলো প্রতিরোধ করা যায়। এটা নিয়েই কাজ করে লিপিড সোসাইটি বাংলাদেশ।

সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শোয়েব মোমেন মজুমদার বলেন, ডিসলিপিডিমিয়া নিয়ে এলএসবি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ পাবলিশ করেছে। বাংলাদেশে অন্য কোন প্রতিষ্ঠান এটি নিয়ে এত কাজ করে নাই। এর পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোক নিয়ে জনসচেতনতায় কাজ করছে এসএলবি। ইতোমধ্যে চিকিৎসকদের অংশগ্রহণে চারবারের মত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এলএসবির সায়েন্টিক সেক্রেটারি ও মিডিয়া টিমের আহ্বায়ক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম কারণ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে অনেক রোগ থেকে মুক্তি মেলে।

উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য ম্যারাথনের আয়োজন করেছে এলএসবি। প্রায় চার শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে ২ কিলোমিটার ও ৫ কিলোমিটার ম্যারাথন আগামী ১৫ মে শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

Link copied!