× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:৩৩ পিএম

নগদে ক্যারিয়ার গড়ার সুযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:৩৩ পিএম

নগদে ক্যারিয়ার গড়ার সুযোগ। ছবি : সংগৃহীত

নগদে ক্যারিয়ার গড়ার সুযোগ। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড মার্কেটিং’ বিভাগে দক্ষ কর্মী খুঁজছে। গত ১ এপ্রিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে নিয়োগের সংক্ষিপ্ত তথ্য:
প্রতিষ্ঠানের নাম:
নগদ লিমিটেড।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

বিভাগ: ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড মার্কেটিং।

পদসংখ্যা:

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মস্থল: ঢাকা (অফিসভিত্তিক)।

আবেদনের শেষ সময়: ৯ এপ্রিল ২০২৬।

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা:
প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট প্ল্যানিং এবং ক্যাম্পেইন পরিচালনার কাজে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও অন্যান্য সুবিধা:
নিযুক্ত কর্মীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত:

বছরে ২টি উৎসব বোনাস।

প্রভিডেন্ট ফান্ড ও স্বাস্থ্য/চিকিৎসা বিমা।

সাপ্তাহিক ২ দিন ছুটি।

মোবাইল বিল ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বিডিজবস (BDJobs) অথবা নগদের অফিসিয়াল লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের বিস্তারিত শর্তাবলি ও সরাসরি লিংকের জন্য এখানে ক্লিক করুন।

সূত্র : বিডিজবস ডটকম।

রূপালী বাংলাদেশ

Link copied!