× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাকরি ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০২:৩২ পিএম

জনবল নিচ্ছে স্পেশালাইজড হাসপাতাল, এসএসসি পাস হলেই আবেদন

চাকরি ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০২:৩২ পিএম

জনবল নিচ্ছে স্পেশালাইজড হাসপাতাল, এসএসসি পাস হলেই আবেদন

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল আবারও নিয়ে এসেছে দারুণ এক চাকরির সুযোগ। প্রতিষ্ঠানটির ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টে কুক/অ্যাসিস্ট্যান্ট কুক পদে জনবল নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। 

ন্যূনতম এসএসসি পাস হলেই আবেদন করা যাবে এই পদে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২০ জুলাই থেকে, চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য সুবিধা এবং উপার্জিত ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল
পদের নাম: কুক/অ্যাসিস্ট্যান্ট কুক
বিভাগ: ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা: কুক এসএসসি পাস/ অ্যাসিস্ট্যান্ট কুক অষ্টম শ্রেণি পাস 
অন্যান্য যোগ্যতা: উন্নত প্রশিক্ষণ অগ্রাধিকারযোগ্য।
অভিজ্ঞতা: স্বনামধন্য হোটেল, শিল্প/স্বাস্থ্যসেবা সংস্থায় কমপক্ষে ৪ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (শ্যামলী)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য সুবিধা এবং উপার্জিত ছুটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৫।

Link copied!