শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : আড়ং
পদের নাম : ইলেকট্রিশিয়ান (আড়ং আউটলেট)
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা : বৈদ্যুতিক ওয়্যারিং (সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ), ডিবি বোর্ড, সাব-স্টেশন ইত্যাদি কাজের পাশাপাশি এসি রক্ষণাবেক্ষণে দক্ষ।
অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : আউটলেটে
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন