দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘মেঘনা ব্যাংক পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগে (SAMD) ‘রিকভারি অফিসার’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
একনজরে নিয়োগের বিস্তারিত:
প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি।
পদের নাম: রিকভারি অফিসার (এসও টু পিও)।
বিভাগ: এসএএমডি (SAMD)।
পদসংখ্যা: ১০টি (বিজ্ঞপ্তির শিরোনাম অনুযায়ী)।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বগুড়া ও নোয়াখালী।
আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৬।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা:
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের পেশাদার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা ও প্রার্থীর ধরন:
আবেদনকারী প্রার্থীর বয়স ২৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য যোগ্য নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ-সুবিধা:
নিযুক্ত কর্মীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মেঘনা ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বিডিজবস (BDJobs) অথবা ব্যাংকের নিজস্ব ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলি ও সরাসরি লিংকের জন্য এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন