ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৬:৪০ পিএম
তামান্না জেসমিন রিভা। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার।

উল্লেখ্য, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি। পরে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।