× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৪:০১ পিএম

১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের খালাস চাইলেন আইনজীবী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৪:০১ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

ঢাকা: ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফাঁসানো হয়েছে দাবি করে এ মামলায় তার খালাস চেয়েছেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। এ বিষয়ে শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।

ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের ওপর আসামিপক্ষের শুনানি নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

এর আগে গত ৬ নভেম্বর এ মামলার শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

Link copied!