× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৯:২৩ পিএম

‘দুই পদে থাকার নজির আছে’, মন্ত্রিত্ব ছাড়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৯:২৩ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মন্ত্রিত্ব ছাড়বেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একসঙ্গে দুই দায়িত্ব পালনের নজির অতীতেও রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থনেই এই বিজয় সম্ভব হয়েছে। তিনি যদি আমাদের সমর্থন না করতেন তাহলে ১০ বছরের রাস্তা আমরা ১০ সপ্তাহে অতিক্রম করতে পারতাম না। এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ন কবীরসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার নিরলস পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে বলেও জানান তিনি। 

মন্ত্রিত্ব ছাড়বেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি থাকার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী দুই পদেই থাকার নজির রয়েছে। ৪০ বছর আগে হুমায়ুন রশীদ সাহেব জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি ছিলেন, উনি দুই পদেই এক সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!