× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ১২:২৫ পিএম

সালমান ও মামুন ৩ দিনের রিমান্ডে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ১২:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (২৯ জানুয়ারি) সকালে আদালত এ আদেশ দেন।

এছাড়া, ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকত, উত্তরা পশ্চিম থানার মামুন হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, বাড্ডা থানার লেগুনা চালক সুমন শিকদার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাবেক সিনিয়র সচিব মহিবুল হককেও ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরবি/এফআই

Link copied!