× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০১:৩৬ পিএম

সেই পাপিয়ার চার বছরের কারাদণ্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০১:৩৬ পিএম

শামিমা নূর পাপিয়া।    ছবি- সংগৃহীত

শামিমা নূর পাপিয়া। ছবি- সংগৃহীত

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে মানিলন্ডারিং মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ মে) ঢাকার বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। তবে এ মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান।

মামলার তদন্তে উঠে আসে, রাজনীতি ও প্রভাব খাটিয়ে গড়ে তোলা হয়েছিল একটি অপরাধ চক্র। ঢাকার একাধিক হোটেলে চলত অবৈধ কর্মকাণ্ড, যেখানে ছিল- অস্ত্র, মাদক এবং বিপুল অর্থ লেনদেন।

রূপালী বাংলাদেশ

Link copied!