× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৯ পিএম

শীতকালে সুস্থ থাকতে যে ৪ ফল খাবেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শীতকালে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি খেতে হবে টকজাতীয় ফল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, শীতকালে টকজাতীয় কোন ফল বেশি করে খেতে হবে। চলুন জেনে নেওয়া যাক–

১. কমলালেবু : শীতে সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কমলালেবুর কার্যকারিতা ভীষণ। বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ কমলালেবু সর্দি-কাশি, নানা সংক্রমণ ও বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে কার্যকরী। হজম শক্তি বাড়াতেও এই ফল বেশ উপকারী। কমলালেবুতে আছে ভিটামিন সি ও ক্যালসিয়াম। হাড় এবং দাঁতের যত্ন নিতে এই দুই উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২. জলপাই : জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং সি। শীতকালীন ঠান্ডা লাগা, জ্বর, সর্দি-কাশির মতো সমস্যা তাড়াতেও এই ফল ভীষণ কার্যকরী। সেই সঙ্গে বাতের ব্যথা, হাঁপানি উপশমেও জলপাই দারুণ কার্যকরী।

৩. আমলকী : চুল থেকে ত্বক যত্নে রাখতে ভিটামিন সি সমৃদ্ধ আমলকী সত্যিই ভীষণ কার্যকরী। শীতকালে রোজকার ডায়েটে একটি করে আমলকী রাখতে পারেন। শীতকালে রোগবালাই লেগেই থাকে। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে আমলকীর ভূমিকা অপরিসীম।

৪. বরই : ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ কুল বা বরই হজমের জন্য খুবই ভালো। বরইয়ে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামসহ নানা প্রয়োজনীয় উপাদান। 

রূপালী বাংলাদেশ

Link copied!