ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, হাদির মৃত্যুতে দেশ একজন সাহসী কণ্ঠস্বর হারিয়েছে। এটি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় প্রধান বিচারপতি ও বিচার বিভাগ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ঢাকার পুরানা পল্টনের পথে রিকশায় ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

