× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৫০ পিএম

বাবার কবরের পাশেই সমাহিত হওয়ার ইচ্ছা ছিল হাদির : পরিবার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৫০ পিএম

শরিফ ওসমান বিন হাদি। ছবি - সংগৃহীত

শরিফ ওসমান বিন হাদি। ছবি - সংগৃহীত

শোকে স্তব্ধ ঝালকাঠির নলছিটি ও বরিশালের বাবুগঞ্জ। নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আঘাতপ্রাপ্ত ওসমান হাদি অবশেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর পরই তার গ্রামের বাড়ি ও শ্বশুরবাড়িতে শোকের মাতম চলছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাদির ইচ্ছা ছিল তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা। নিহত হাদির ভগ্নিপতি আমীর হোসেন বলেন, ‘হাদির ইচ্ছা ছিল তাকে বাবার পাশে সমাহিত করার।’

ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল পৌর এলাকায় ১৯৯৩ সালে জন্ম নেওয়া সৈয়দ শরিফ ওসমান হাদি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। তিনি বাবা মাওলানা আবদুল হাদি ও মা তাসলিমা হাদির ছয় সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ।

গ্রামবাসী জানিয়েছেন, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর। নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ শেষ করেন। এলাকার মানুষের কাছে তিনি কেবল নাম নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি ছিলেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই তার ভাঙাচোরা ঘরের সামনেই ভিড় করছেন চেনা-অচেনা মানুষ। অনেকেই স্মৃতি স্মরণ করছেন, কেউ কেউ হত্যার বিচারের দাবি জানাচ্ছেন।

অন্যদিকে, হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও চলছে শোকের মাতম। স্বজনরা উদ্বিগ্ন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে। তারা দাবি করছেন, যেন আর কোনো মায়ের কোল খালি না হয় হাদির মতো।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে হাদি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। ১৮ ডিসেম্বর রাতের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের কবরের পাশে শরিফ ওসমান বিন হাদিকে দাফনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রাঙ্গণে আমাদের প্রাণ প্রিয় ওসমান হাদিকে কবর দেওয়ার দাবি জানাচ্ছি।’

Link copied!