× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:১৫ পিএম

মব প্রতিহত করতে সবাই ঐক্যবদ্ধভাবে অবস্থান নিন : সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:১৫ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি - সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি - সংগৃহীত

দেশের সব নাগরিকের প্রতি হুমকি সৃষ্টি করা ক্ষুদ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব ধরনের গণহত্যা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও সম্পত্তি ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন দেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে। বিশৃঙ্খলা ও শান্তি প্রত্যাখ্যানের ওপর ভর করে কিছু গোষ্ঠী এই প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; বরং এটি একটি গভীর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার শহীদ শরিফ ওসমান হাদির স্বপ্নের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তার ত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের স্থায়ী অঙ্গীকার প্রয়োজন।

তিনি দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার মুখোমুখি হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখে আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর আক্রমণ মানেই সত্যের ওপর আক্রমণ। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিচ্ছি।’

এ ছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বার্তার শেষাংশে তিনি বলেন, এই সংকটময় মুহূর্তে প্রত্যেক নাগরিককে সহিংসতা, উসকানি, ঘৃণা প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি সম্মান জানাতে হবে।

Link copied!