ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংসদ ভবনে ছাত্র-জনতার ঢল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১২:২৭ পিএম
সংসদ ভবনে ছাত্র-জনতার ঢল নেমেছে। ছবি- সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় সকাল থেকেই মানুষের ঢল নেমেছে।

মানিক মিয়া অ্যাভিনিউতে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনী ছাত্র-জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে হাজারো সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ মিছিলের মাধ্যমে সংসদ প্রাঙ্গণে জড়ো হয়।

সারিতে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি এস এম নজরুল ইসলাম বলেন, ‘হাদির মতো একজন মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন মানুষের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোই সৌভাগ্যের বিষয়। সারাদিন দাঁড়াতে হলেও আমরা প্রস্তুত। আমার ইচ্ছা ছিল হাদি ভাই সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করব। এখন সেই সুযোগ পাচ্ছি না, এটিই আমার দুঃখ।’