× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১২:১৯ পিএম

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১২:১৯ পিএম

নির্বাচন কমিশন ভবন। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশন ভবন। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি পরিবেশ বজায় রাখা। এ ছাড়া বিবিধ বিষয় রয়েছে আলোচ্যসূচিতে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্টে হলরুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদমাধ্যমকে ব্রিফ করবেন।

ইসি কর্মকর্তারা জানান, সভায় দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে চিঠি পাঠিয়েছে ইসি।

রূপালী বাংলাদেশ

Link copied!