× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৫৬ পিএম

পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৫৬ পিএম

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। ছবি- সংগৃহীত

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। ছবি- সংগৃহীত

দেশজুড়ে মুসলিম উম্মতের জন্য আনন্দের খবর। দেশের আকাশে  হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার বিষয়ে সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্ম উপদেষ্টা এ তথ্য জানান।

উল্লেখ্য, ইসলামে রজব, জিলকদ, জিলহজ এবং মহররম মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এবং ধর্মীয় ও সামাজিকভাবে মানুষ অন্যায়-অপরাধ থেকে বিরত থাকে। ঐতিহ্য অনুযায়ী, আরব সংস্কৃতিতে এই মাসগুলোয় মানুষ বিশ্রামে সময় কাটাতেন।

রজব মাসের ২৬ তারিখের রাত মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে ফেরেন।

Link copied!