× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৪৫ এএম

নির্বাচন নিয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই : সিইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৪৫ এএম

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনব্যবস্থা নিয়ে আমাদের ওপর যে অপবাদ দেওয়া হচ্ছে, তা থেকে মুক্তি চাই। একটি সঠিক ও সুন্দর নির্বাচন প্রদানের জন্য এটি সম্ভব কেবল আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিং অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

সভা শুরুতে সিইসি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইনের শাসন মানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে। আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। দায়িত্ব সঠিকভাবে না পালনের ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকব আমরা।

বিগত নির্বাচনগুলো নিয়ে সমালোচনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সামষ্টিকভাবে আমাদের ওপর দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছি বা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে মুক্তি পেতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সিইসি বলেন, মাঠ কর্মকর্তাদের সাহস জুগিয়ে আপনি যখন আইনের প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন, বিধিবিধানের আলোকে কাজ করবেন, ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনার পাশে থাকবে। কোনো ধরনের বিচ্যুতি যাতে না ঘটে, তা কঠোর নজরদারিতে রাখতে হবে। তিনি আরও বলেন, কর্মকর্তাদের উদ্দেশ্য একমাত্র আইনের মাধ্যমে সঠিক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা।

Link copied!