× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৪৯ পিএম

কঠোর পদক্ষেপ গ্রহণে ইসির সমর্থন প্রয়োজন : আইজিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৪৯ পিএম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি : সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি : সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সর্বশক্তি দিয়ে এবারের নির্বাচনকে সফল করবে পুলিশ, তবে কঠোর পদক্ষেপ গ্রহণে ইসির সমর্থন চাই। সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ডিসি-এসপিদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ বদ্ধপরিকর। নির্বাচনের আগে সক্ষমতা অর্জন করতে পেরেছে পুলিশও। পুলিশের সক্ষমতা আছে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার।

এদিকে একই বৈঠকে জনপ্রশাসন সচিব এহছানুল হক বলেন, অতীতে জনপ্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সরকার কিংবা নির্বাচন কমিশনের সহযোগিতা এবং আশ্বাস পেলে যেকোনো চ্যালেঞ্জ নিতে সক্ষম মাঠ প্রশাসনও। মাঠ প্রশাসনের সক্ষমতা প্রমাণে নির্বাচন কমিশনের কাছে প্রটেকশনও চেয়েছেন জনপ্রশাসন সচিব।

Link copied!