× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:২১ পিএম

নতুন উপদেষ্টাদের শপথ : ‘ধীরে চলতে’ বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার সন্ধ্যায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করা হয়। কিন্তু সোমবার রাতেই শপথ অনুষ্ঠান আয়োজনে ধীরগতি অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

এক উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হবে। শপথ উপলক্ষে বিশিষ্টজনদের বঙ্গভবনে যাতায়াতের নিরাপত্তা ও নতুন উপদেষ্টাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

পাশাপাশি একাধিক গানম্যান প্রস্তুত রাখতেও বলা হয় চিঠিতে। তবে কত জন উপদেষ্টার শপথ হবে সে বিষয়ে কিছু বলা হয়নি এ চিঠিতে।

ওই কর্মকর্তা বলেন, রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুনরায় ফোন করে শপথ আয়োজনের বিষয়ে কিছুটা ‘স্লো’ বা ধীরে চলতে বলা হয়েছে। চিঠিতে বাতিল কিংবা স্থগিত করা হয়নি বলেও জানান তিনি।

Link copied!