× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৪০ পিএম

‘জনরোষকে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা বিপজ্জনক’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৪০ পিএম

জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার আইরিন খান। ছবি- সংগৃহীত

জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার আইরিন খান। ছবি- সংগৃহীত

জনরোষকে সাংবাদিক ও শিল্পীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেকোনো সময়ই বিপজ্জনক। বাংলাদেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন এমন হওয়াটা আরও বেশি উদ্বেগের। এর পরিণতি গণতন্ত্রের জন্য গুরুতর হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার আইরিন খান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আইরিন খান বলেন, ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট সংস্কৃতি ভবনে আগুন দেওয়া, ভাঙচুর এবং নিউ এজ পত্রিকার সম্পাদকের ওপর হামলার ঘটনা ঘটে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার প্রেক্ষাপটে। এই বিক্ষোভের সূত্রপাত হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, যিনি জনসম্মুখে গুলিতে নিহত হন।

তিনি বলেন, একজন অনুপ্রেরণাদায়ী নেতাকে হত্যা এবং তাকে মৃত ঘোষণার পর সাংবাদিক ও শিল্পীদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতার তীব্র নিন্দা জানাই। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনার দ্রুত ও কার্যকর তদন্ত করে দোষীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!