× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৫০ পিএম

আগুনে ছাই প্রথমার ২৩ হাজার বই, ক্ষতি প্রায় কোটি টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৫০ পিএম

প্রথম আলোর ভবন। ছবি : সংগৃহীত

প্রথম আলোর ভবন। ছবি : সংগৃহীত

প্রথম আলো ভবনের আগুনে প্রথমা প্রকাশনের বইয়ের দোকান ও অনলাইন স্টোরের বিপুল বইয়ের ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতের আগুনে প্রতিষ্ঠানটির প্রায় ২৩ হাজার বই পুড়ে গেছে। প্রথমা প্রকাশনের সূত্রে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে মোট ক্ষতির পরিমাণ ৯০ লাখ ৬০ হাজার টাকার বেশি হয়েছে।

প্রথমা প্রকাশনের উপব্যবস্থাপক কাউছার আহম্মেদ জানান, আগুনে দোকানের ৭ হাজার ৬৩৯টি বই পুড়ে গেছে, যার আর্থিক মূল্য ৩৫ লাখ ১৯ হাজার ৯২৬ টাকা। এ ছাড়া দোকানে থাকা ১ হাজার ৫০০ কপি ম্যাগাজিনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

অনলাইন স্টোর ‘প্রথমা ডটকম’-এর মজুতও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে থাকা ১৫ হাজার ৩৫৪ কপি বই আগুনে নষ্ট হয়েছে, যার বাজারমূল্য ৫৫ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা। সবমিলিয়ে আগুনে ২২ হাজার ৯৯৩ কপি বই নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধ, ১৯৭১ সালের জুলাই গণঅভ্যুত্থান, ইতিহাস, অর্থনীতি, গল্প-উপন্যাস, দেশি-বিদেশি সাহিত্য এবং ম্যাগাজিন ছিল। পাশাপাশি ধর্মীয় বই, পবিত্র কোরান শরিফের সরল বঙ্গানুবাদ, সিরাত ও হাদিসের বইও আগুনের কবলে পড়ে।

বইয়ের পাশাপাশি দোকানের বিক্রয়কর্মীর ব্যক্তিগত সম্পদ ও ক্যাশ বাক্সের ১০-১২ হাজার টাকাও নষ্ট হয়েছে। প্রথমা প্রকাশনের উপব্যবস্থাপক কাউছার আহম্মেদ জানান, দোকানের বিল ভাউচার ও নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপ থেকে অল্প কিছু ছেঁড়া বা আধপোড়া বই পাওয়া গেছে, যা বিক্রয়যোগ্য নয়।

এ ধরনের হামলায় লেখক ও পাঠকেরাও ক্ষোভ প্রকাশ করেছেন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, লেখক, প্রকাশক ও পাঠকের ক্ষতি হলো। যারা বই পুড়িয়েছেন, তারা তো বই পড়েন না, তাই তাদের কিছু যায় আসে না।

Link copied!