× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৪ পিএম

তারেক রহমানের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে : প্রেস সচিব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৪ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে বিএনপি যে ধরনের ব্যবস্থা চাইবে, সরকার সেভাবেই নিশ্চিত করবে।’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, ইন্টারনেট সংক্রান্ত একটি নতুন আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ‘ভবিষ্যতে ইন্টারনেট যেন এক মুহূর্তের জন্যেও বন্ধ না হয় নতুন আইনে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতারণা, অবৈধ কার্যক্রম, গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতে করা হচ্ছে নতুন আইন।’

শফিকুল আলম বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামোর আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সমন্বয় করা হচ্ছে। বিটিআরসির ক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিতে আলাদা একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।’

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না।’

এ সময় প্রধান উপদেষ্টাকে ৫ মার্কিন আইনপ্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গে প্রেস সচিব জানান, ‘তিনি ওই চিঠিটি দেখেননি। এ বিষয়ে তিনি জানেন না।’

এর আগে, চলতি বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়। তখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

Link copied!