× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:৩৪ পিএম

মগবাজারে বোমা বিস্ফোরণ, নিহত ১

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্থলের সামনে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের গেটের সামনে, মিডিয়া কর্মীদের আড্ডাস্থলের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা সদৃশ কিছু নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম রূপালী বাংলাদেশকে জানান, ফ্লাইওভারের ওপর থেকে কেউ কিছু একটা নিচে নিক্ষেপ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ  পাঠানো হয়েছে।’

Link copied!