ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লন্ডন থেকে সরাসরি সিলেট যাবেন তারেক রহমান, অবস্থান করবেন এক ঘণ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:১১ এএম
ছবি-সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি সরাসরি ঢাকায় অবতরণ না করে প্রথমে সিলেটে যাবে। এরপর ফ্লাইটটি সেখানে এক ঘণ্টা অবস্থান করার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। 

এদিকে, তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দরসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

জানা গেছে, নিরাপত্তার স্বার্থে সিলেট ওসমানী বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। 

নিরাপত্তার কারণে সিলেট বিমানবন্দর ও আশপাশের সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। 

বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে সরাসরি সিলেট এলেও তারেক রহমান বিমানবন্দর থেকে বের হবেন না। দলীয় নেতাকর্মীদেরও বিমানবন্দর এলাকায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ (উত্তর ও মিডিয়া) কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বিমানবন্দর ও আশপাশে নিরাপত্তা স্তরভিত্তিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি দায়িত্বে থাকবে। যাত্রীরা নির্দিষ্ট পরিচয় নিশ্চিত করে প্রবেশ করতে পারবে।

বিমানবন্দর পরিচালক হাফিজ আহমেদ বলেন, সিলেট বিমানবন্দরে এক ঘণ্টা অবস্থান করলেও তারেক রহমান বিমান থেকে নামবেন না। তার নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।