× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:৩৪ পিএম

লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, কারা অধিদপ্তরের সতর্কতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:৩৪ পিএম

কারা অধিদপ্তরের লোগো। ছবি : সংগৃহীত

কারা অধিদপ্তরের লোগো। ছবি : সংগৃহীত

লটারির মাধ্যমে কারাবন্দিদের মুক্তির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় দিয়ে ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’ এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বন্দিদের স্বজনদের কাছে অর্থ দাবি করছে। বাস্তবে এটি সম্পূর্ণ প্রতারণামূলক ও অনৈতিক কর্মকাণ্ড। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ কারা অধিদপ্তরের আওতায় কোথাও নেই।

কারা কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর ও প্রতারণামূলক তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে যেকোনো তথ্য যাচাই কিংবা প্রতারণার শিকার হলে কারাগারের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!