× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৩৪ পিএম

নির্বাচনের জন্য পদত্যাগ করলেও ভোটে নেই আসিফ-মাহফুজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৩৪ পিএম

আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ছবি- সংগৃহীত

আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দুই আলোচিত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পর থেকেই তাদের নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। তারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও শোনা যাচ্ছিল। তবে অবশেষে তারা দুজনই ভোটের লড়াইয়ের বাইরে রয়ে গেছেন। আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও মাহফুজ আলম যোগ দেননি।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দলে যোগ দিচ্ছেন। তাকে মুখপাত্রের পদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে মাহফুজ আলম গত রাতে জানান, তিনি এনসিপিতে যাচ্ছেন না। দলটি জামায়াত জোটে যোগ দেওয়ায় সে দিকে ইঙ্গিত করে এর ব্যাখ্যাও দেন তিনি। লক্ষ্মীপুরের একটি আসন থেকে তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মাহফুজ আলম জানান, তিনি ভোটের লড়াইয়ে থাকছেন না।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং এনসিপি থেকে মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন সেজন্য তিনি কাজ করবেন। এজন্য তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে এর আগে দায়িত্ব পালন করে আসছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যেহেতু তিনি নির্বাচন করবেন, তাই তিনি ওই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

এ সময় আসিফ মহমুদ বলেন, ‘আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের বাকি সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আমার সহযোদ্ধাদের নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

এদিকে সোমবার মাহফুজ আলম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন না।

মাহফুজ আলম বলেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করব না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সে কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।’

তবে তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এই বিষয়ে আমার বলার কিছু নেই।’

Link copied!