ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:১১ এএম
ছবি ভিডিও থেকে সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর তারেক রহমানের বাসভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউর উদ্দেশে যাত্রা করে।

ডিএমপির  ঘোষিত রুট অনুযায়ী,  খালেদা জিয়ার মরদেহ দীর্ঘদিনের ঠিকানা ‘ফিরোজা’ থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বাঁয়ে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ পৌঁছানো হবে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।